সিলেট ট্যুর | Sylhet Day Long Tour

সিলেট ট্যুর | Sylhet Day Long Tour

Sylhet

Excellent

5.0/5
Duration

1

Tour type

Sylhet Day Long Tour

Group size

40-45

Location

Sylhet

img
img
img
img
img
img
img
img
img
img
img
img

Overview

সিলেট ট্যুর | Sylhet Day Long Tour
সাদা পাথর ভোলাগঞ্জ, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, চা বাগান, হযরত শাহ জালাল(র) মাজার
সিলেটের এই চার দর্শনীয় স্থান একদিনেই ঘুরে ফেলা সম্ভব। সাধারণত সকালের দিকে রাতারগুল সোয়াম্প ফরেস্ট ও চা বাগান ভ্রমণ করে, দুপুরে ভোলাগঞ্জ সাদা পাথরের স্বচ্ছ জলে সময় কাটানো যায়। সবশেষে সিলেট শহরে ফিরে হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করা যায়।
১. রাতারগুল সোয়াম্প ফরেস্ট ও চা বাগান
  • যা দেখবেন: এটি বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন। নৌকায় ঘুরে বনের ভেতরের সবুজ পরিবেশ ও জলমগ্ন গাছপালা দেখতে পারবেন।
  • চা বাগান: ফেরার পথে শহরের কাছাকাছি মালিনীছড়া বা লাক্কাতুরা চা বাগানের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পারেন।
২. ভোলাগঞ্জ সাদা পাথর
  • যা দেখবেন: মেঘালয়ের পাহাড়ি ঢল আর স্বচ্ছ নীল জলের সাথে অজস্র সাদা পাথরের এক অপূর্ব সংমিশ্রণ। এখানে ঠান্ডা জলে পা ভিজিয়ে বা সাঁতার কেটে সময় কাটাতে পারেন। বর্ষাকালে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে বেশি প্রস্ফুটিত হয়।
৩. হযরত শাহ জালাল (র.) মাজার
  • যা দেখবেন: আধ্যাত্মিক পরিবেশ ও ঐতিহ্যবাহী এই মাজার জিয়ারতের মাধ্যমে সিলেটের সফর সম্পূর্ণ করা যায়।

Event Details

img

Per Person

Description: Day Long Tour
Price

৳ 1600

Day wise plan

সাদা পাথর ভোলাগঞ্জ, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, চা বাগান, হযরত শাহ জালাল(র) মাজার

– গন্তব্য: সিলেট

– ভ্রমন

ভ্রমণের স্থান সমুহ:

– রাতারগুল
– সাদা পাথরের ভোলাগঞ্জ
– শাহ জালাল (রা. ) মাজার শরীফ
– চা বাগান

ভ্রমণের সম্ভাব্য বর্ণনা:

রাতের বাসে সায়েদাবাদ, ঢাকা থেকে সিলেটে উদ্দেশ্যে যাত্রা করব

– ১ম দিন: প্রথমে সকালে সিলেট নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে নিব। নাস্তা সেরে রিজার্ভ লেগুনা/ বাসে করে চলে যাব ভোলাগঞ্জ, প্রতিমধ্যে চা বাগানে হবে ছবি তোলার হিড়িক। ভোলাগঞ্জ পৌছে নৌকা করে চলে যাব সাদা পাথর। দুপুর পর্যন্ত সেখানে ঠান্ডা পানির জলে গোসল করব। তারপর ভোলাগঞ্জেই হবে দুপুরের ব্যবস্থা। দুপুরের খাবার খেয়ে চলে যাব সোয়াম ফরেস্ট খ্যাত রাতারগুলে। রাতারগুল দেখা শেষ করে চলে আসব শহরে । সেখানে হযরত শাহজালাল মাজার শরিফ জিয়ারত করব (যার ইচ্ছা হয়)। সবশেষ রাতের বাসে ঢাকা চলে আসব। শনিবার ভোরে ঢাকায় থাকব ইনশাল্লাহ।

Included/Excluded

খাবার_মেন্যু:

– সকাল: পরোটা, ডাল-ভাজি, ডিম, চা/চিকেন খিচুড়ি
– দুপুর: মুরগি/মাছ , ভর্তা,সবজি, ডাল, সাদা ভাত

যা_যা_থাকছে _এই_ভ্রমণে

– ঢাকা-সিলেট-ঢাকা নন এসি চেয়ার কোচ
– সিলেটে ঘুরার জন্য লোকাল ট্রান্সপোর্ট
– ভোলাগঞ্জ ও রাতারগুল নৌকা
– সকাল ও দুপুরের খাবার
– রাতারগুলের এন্ট্রি ফি
– অভিজ্ঞ গাইড

যা_যা_ভ্রমণের_মধ্যে_থাকছে_না:

– বাসের যাত্রা বিরতির খাবার
– ব্যক্তিগত খরচ
– প্রয়োজনীয় ঔষধ
– প্যাকেজ এ উল্লেখ নেই এমন খরচ।

ইভেন্ট ফি:

ঢাকা-সিলেট-ঢাকা | ২ রাত ১ দিন
সায়দাবাদ রেলগেট থেকে

– জনপ্রতি ১৫০০
– বুকিং মানি: ১০০০ জনপ্রতি (ফেরত যোগ্য নয়)

Destination *

Date *

Number of Person *

Contact Name *

Contact Phone *

Remarks